Details
রাজশাহীতে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ১৬ বছরের আতিয়া, সন্ধান চায় পরিবার
রাজশাহী নগরীতে স্কুলে পরীক্ষা দিতে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছে ইসরাত জাহান আতিয়া (১৬) নামের এক স্কুলছাত্রী।
গতকাল রোববার সকাল থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
তাকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
নিখোঁজ আতিয়া রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকার হজোর মোড়ের বাসিন্দা।
সে বর্ণমালা আদর্শ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে বাসা থেকে বের হয় আতিয়া। বাসার সামনে থেকে তাকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে একটি রিকশায় উঠতে দেখা যায়।
তবে সকাল ১০টা ১০ মিনিটে স্কুল কর্তৃপক্ষ ফোন করে জানায়, আতিয়া স্কুলে পৌঁছায়নি এবং পরীক্ষাতেও অংশ নেয়নি।
পরবর্তীতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সর্বশেষ নগরীর হজোর মোড় এলাকায় তাকে দেখা গেছে বলে জানিয়েছে পরিবার।
ফুটেজে রিকশাচালকের মুখ দেখা গেলেও ভিডিওর মান খারাপ হওয়ায় এখনো তাকে স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
পরিবারের সদস্যরা জানান, আতিয়াকে খুঁজে পেতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কেউ তার সন্ধান পেয়ে থাকলে অথবা তার সম্পর্কে কোনো তথ্য জানলে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তারা।
নিখোঁজ আতিয়ার সন্ধান পেলে যোগাযোগ করুন: 0178633645।
আতিয়াকে সুস্থ ও নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সবার সহযোগিতা কামনা করেছে পরিবার।

Identifying Details
- Age Range (Year)
- 16
- Body Type
- Slim
- Disability
- No
- Height
- 4ft 10in - 147cm
- Religion
- Muslim
- Skin Tone
- Fair
Location
রাজশাহী, রাজশাহী, Arani, Rajshahi, Bangladesh, 6000