Skip to content
এক অসহায় মেয়ে ২২বছর ধরে খুজছে তার পরিবারকে।  মেয়েটির নাম : লিপি
Found Peoples

এক অসহায় মেয়ে ২২বছর ধরে খুজছে তার পরিবারকে। মেয়েটির নাম : লিপি

Oct 22, 2026 19 views #lipi28

Details

এক অসহায় মেয়ে ২২বছর ধরে খুজছে তার পরিবারকে।
মেয়েটির নাম : লিপি
মায়ের নাম: সমলা
খালার নাম: কমলা
মামার নাম:সুজন (তিনি একটি শাড়ির কারখানায় কাজ করতেন)।
লিপি থাকতো তার খালার বাড়ি নারায়নগঞ্জে। তার দেওয়া তথ্যমতে, সে যখন হারায় তখন তার বয়স আনুমানিক ৬-৭ বছর। নারায়ণগঞ্জে তার খালা আর মামার বাড়। নানীর বাড়ির এলাকার বাজারের নাম সাদুল্লা বাজার। তার খালুর বাড়ি খাগড়াছড়ি। যেদিন হারায় সেদিন সে নিজে তার মামার বাড়ি থেকে নানীর বাড়ী যাওয়ার উদ্দেশ্য নারায়নগঞ্জ স্টেশনে বসে ছিলো তার সাথে কেউ ছিলোনা। এক অপরিচিত মহিলা তাকে বলে যে সে তাকে তার নানীর বাড়ি নিয়ে যাবে। তার কথামত তারা ট্রেনে করে রওনা দেয়। কিন্তু সেই মহিলা তাকে তার বাসায় নিয়ে যায়, সেখানে তার কেটে যায় ১-২ বছর। পরবর্তীতে সেই মহিলা তাকে তার বোনের বাড়ি জয়দেবপুরে নিয়ে যায়। সেখান থেকে তার বোন তাকে আবার ট্রেনে তুলে দেয়। কিন্তু যেহেতু সে অনেক ছোট ছিলো আর বাসার ঠিকানা জানতো না, তাই সে ট্রেন থেকে সঠিক স্টেশনে নামতে পারেনা। স্টেশনের নাম বলতে না পারায় টিটি তাকে গফরগাঁও স্টেশনে নামিয়ে দেয়। সেখানে এক পরিবার তাকে আশ্রয় দেয় আর কেটে যায় ২২টা বছর। এখন সে বিবাহিত তার একটি মেয়ে এবং দুটি ছেলে রয়েছে। সে আজো তার পরিবারকে খুজে বেরাচ্ছে। যদি কোনো সহ্রদয়বান ব্যক্তি এই বোনটিকে তার পরিবার খুজে পেতে সাহায্য করেন তাহলে সে চীর কৃতার্থ থাকবে।
মেয়েটিে বর্তমান ঠিকানা: পশু হাসপাতাল রোড, রুপান্তর সিনেমা হল, গফরগাঁও উপজেলা, গফরগাঁও, ময়মনসিংহ।

Identifying Details

Age Range (Year)
28
Body Type
Average
Disability
No
Height
5ft 2in - 157cm
Religion
Muslim
Skin Tone
Fair

Location

পশু হাসপাতাল রোড, রুপান্তর সিনেমা হল, গফরগাঁও উপজেলা, গফরগাঁও, ময়মনসিংহ।, পশু হাসপাতাল রোড, রুপান্তর সিনেমা হল, গফরগাঁও উপজেলা, গফরগাঁও, ময়মনসিংহ।, Gafargaon, Mymensingh, Bangladesh, 2230

Comments (0)

Sign in to post a comment.

  • No comments yet. Be the first to help.