নিখোঁজ মোঃ ইউনুস রানা

Description

দক্ষিণ কেরানীগঞ্জে ইউনুস রানা নামে এক ব্যক্তি নিখোঁজ: সন্ধান পেতে থানায় জিডি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা ইউনিয়নের হাসনাবাদ এলাকা থেকে মোঃ ইউনুস রানা নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যার জিডি ট্র্যাকিং নম্বর AIQKPG এবং জিডি নম্বর ১৮৮৭, তারিখ ২৫ জুন ২০২৬। জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ ব্যক্তির ছেলে মোঃ সাজিদুল ইসলাম লিংকন (২৩), পিতা: মোঃ ইউনুছ মিয়া, মাতা: মিসেস লিজা বেগম, জাতীয় পরিচয়পত্র নম্বর: ২৮৬৮৩৭৪৫৩৫, গ্রাম-হাসনাবাদ, ইউনিয়ন/ওয়ার্ড-শুভাঢ্যা, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকার বাসিন্দা। তিনি জানান, গত ২৪ জুন ২০২৬, বুধবার ভোর আনুমানিক ৪টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা ইউনিয়নের হাসনাবাদ এলাকা থেকে তার বাবা মোঃ ইউনুস রানা নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি। নিখোঁজ মোঃ ইউনুস রানা পিতা মৃত মোঃ মোসলেম মিয়া এবং মাতা মৃত জুলেখা বিবি। তার উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, শারীরিক গঠন ছোট/খাটো এবং ভাষা বাংলা। বিশেষ পরিচিতি হিসেবে জানা যায়, তিনি ব্রেন স্ট্রোকের রোগী এবং স্পষ্টভাবে কথা বলতে পারেন না। যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ: মোঃ সাজিদুল ইসলাম লিংকন মোবাইল: ০১৭০০৫৬৯০০৩ ঠিকানা: হাসনাবাদ, শুভাঢ্যা, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা।

Attributes

Age Range (Year)

৫৬


Body Type

Average


Disability

No


Height

5ft 4in - 162cm


Religion

Muslim


Skin Tone

Tan

Contact Details

Comments


  • Image

    No Comment Yet!

Add Comment

Related Reports